শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২১ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতির দায়ে নাজিব রাজাকের স্ত্রীকে পুনরায় জিজ্ঞাসাবাদ

 

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরকে দুর্নীতির অভিযোগের ঘটনায় দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতিদমন সংস্থা। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় ে দুর্নীতি দমন কমিশনের এমএসিসি’র সদর দপ্তরের কার্যালয়ে হাজিরা দেন রাসমাহ। এর আগে গত জুনেও তাকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

গত সপ্তাহে এমএসিসি’র এক কর্মকর্তা বলেছিলেন, ওয়ানএমডিবি বিষয়ে আরো কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে। এসময় রাজাকের স্ত্রী’র বিরুদ্ধে কোনা অভিযোগ গঠন করা হবে এ প্রসঙ্গে বলেন, বিষয়টিকে উড়িয়ে দেয়া যায় না।

দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দায়িত্ব নেওয়ার পরই রাজাকের স্ত্রী রোসমাহ’র আড়ম্বরপূর্ণ জীবনযাপনের বিষয়টি সবার চোখে পড়ে। এসময় ৫৬৭ টি হাতব্যাগ, ৪২৩টি মূল্যবান ঘড়ি, ১২ হাজার গহনা, ১৪শ’ নেকলেস, ২ হাজার আংটি, আড়াই হাজার কানের দুল জব্দ করা হয়। এদিকে, রাজাকের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আরও ২১টি অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়