শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৯ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে মোরেলগঞ্জে রবি’র বিক্রয় প্রতিনিধিকে মারপিট করে টাকা, মোবাইল ছিনতাই

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে রবি’র বিক্রয় প্রতিনিধি মিরাজুল ইসলাম মিন্টু (৩০) কে মারপিট ও অজ্ঞান করে পৌনে ১ লক্ষ ছিনতাই করার ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা তার মোটর সাইকেল নিতে ব্যর্থ হলেও ৩ টি মোবাইল নিতে সক্ষম হয়েছে।

ছিনতাইকারীদের মারপিটে আহত মিরাজুল ইসলাম মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে।

অভিযোগে জানা গেছে, উপজেলা বলইবুনিয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের সলেমান শেখের পুত্র রবি’র বিক্রয় প্রতিনিধি মিরাজুল ইসলাম মিন্টু শরণখোলায় দায়িত্ব পালন শেষে মোরেলগঞ্জ ফিরছিলেন। এসময় দুটি মোটর সাইকেলে আরোহী বেশে ৪ জন ছিনতাইকারী তার পিছু নেয়। পথিমধ্যে সে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে পুরাতন সিআরসি সন্নিকটে কাঠের পুল ও মোল্লার রাস্তার মধ্যবর্তী নাম স্থানে তার পথরোধ করে মারপিট ও স্প্রে দিয়ে অজ্ঞান করে নগদ পৌনে ১ লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

ছিনতাইকারীরা তার ব্যবহৃত মোটর সাইকেলটি ফায়ার সার্ভিসের সামনে ফেলে রেখে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জেলা রবি’র ম্যানেজার আশ্রাফুল ইসলাম ছিনতাইয়ের ঘটনাটি সাংবাদিকেদের নিশ্চিত করেছেন। তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ দেশের বাইরে থাকায় মামলা হবার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়