শিরোনাম
◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:২৭ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল

মনিরুল ইসলাম: ছাত্রছাত্রীরা ক্যাম্পাসগুলোতে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রফিকুল ইসলাম বকুল ৷ ক্যাম্পাসগুলোতে আবারও অশানি সংকেত বলেও তিনি জানান ৷

আজ সোমবার  জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সময় অধিবেশনের সভাপতি তো করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

হুইপ রফিকুল ইসলাম বকুল বলেন, ক্যাম্পাসগুলোতে আবারও অশানি সংকেত ৷ এইভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করা পায়তারা শুরু হয় সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না ৷ ভালো কিছু বয়ে আনবে না ৷ আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন ৷

তারা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক তারা চায় ক্যাম্পাস শান্ত থাকুক ৷ আর কোন গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না ৷ তারা চায় প্রকাশ্যে সব কিছুই হবে উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে ৷ এবং যদি রাজনীতির কোন আলোচনা করতে হয় সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে৷ আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কি টাইপের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে ৷

আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক কোনভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না৷ আর চাই না কোন মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলে, জামানায় আমরা ফিরে যেতে আমরা চাই না ৷ মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক দেশের নেতৃত্ব গড়ে উঠুক চাই ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়