শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের জ্বালানি আমদানির খরচ ৩০ শতাংশ বেড়েছে

নূর মাজিদ : গত বছরের তুলনায় চলতি বছরে পাকিস্তানের জ্বালানি তেল আমদানি খরচ ৩০ শতাংশ বেড়েছে। গত জুলাই থেকে শুরু হওয়া ২০১৯ অর্থবছরের প্রথম দুই মাসেই গত বছরের তুলনায় ২৬৪ কোটি ডলারের জ্বালানি তেল আমদানি করেছে পাকিস্তান। একই সময় দেশটির ভারি যন্ত্রপাতি আমদানির খরচ কমেছে ১৯ দশমিক ২ শতাংশ। এ সময় ১৬০ কোটি ডলারের যন্ত্রপাতি আমদানি খরচ হয়েছে দেশটির। চলতি সপ্তাহে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনটি জানায়, জ্বালানি তেল এবং কৃষিপণ্য ব্যতীত পাকিস্তানের অন্যান্য পণ্য আমদানি কমেছে। ২০১৯ অর্থবছরের জুলাই ও আগস্টে মোট আমদানি খরচ ১ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে ৯৮২ কোটি মার্কিন ডলারে এসে দাঁড়ায়। যা বিগত অর্থবছরের একই সময় ছিল ৯৭৩ কোটি মার্কিন ডলার। বিশেষত, আর্ন্তজাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মুল্য বেড়ে যাওয়ায় পাকিস্তানের আমদানি খরচ বেড়েছে।

এদিকে দেশটির সরকারি পরিসংখ্যান ব্যুরো আরও জানায়, চলতি অর্থবছরে দেশটির বাণিজ্য ঘাটতির মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে । সংস্থাটির দাবি, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বর্তমান সরকারের পদক্ষেপ চলতি অর্থবছরে ঘাটতির পরিমাণ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। দ্য ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়