শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটির হয়ে ৩০০ ম্যাচের মাইলফলক অ্যাগুয়েরোর

স্পোর্টষ ডেস্ক : গত মৌসুমজুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য সার্জিও আগুয়েরোর সঙ্গে চুক্তির মেয়াদটা ২০২০ থেকে বাড়িয়ে ২০২১ পর্যন্ত করেছে ম্যানচেস্টার সিটি। বর্তমান লিগ চ্যাম্পিয়ন সিটি আজ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে কার্ডিফ সিটির বিপক্ষে। ওই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছবেন আর্জেন্টাইন এ তারকা।

ইংলিশ ক্লাব ম্যানসিটির রেকর্ড গোলস্কোরার আগুয়েরো। আজ কার্ডিফ সিটির বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে সিটিজেনদের হয়ে ৩০০ ম্যাচের মাইলফলকে পা রাখবেন তিনি। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় কার্ডিফ সিটির মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে।

২০১১ সালে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গার্দিওলা। ইতিহাদ স্টেডিয়ামে ক্লাবটিতে কোচ হিসেবে পেপ গার্দিওলা যোগ দেওয়ার পর আগুয়েরোর পারফরম্যান্সে গতি বাড়ে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে হেরেছে ম্যানসিটি। আজ ঘুরে দাঁড়াতে চাইবে গার্দিওলার শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়