শিরোনাম
◈ তনু হত্যা তদন্তে নতুন মোড়, আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ ◈ দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল ৭৬টি প্রকল্প

ফাহিম ফয়সাল : জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮। এবার ৩৫টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ৭৬টি প্রকল্প।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইডিইবি) এর মুক্তিযোদ্ধা হলে এ অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বেসিসের উদ্যোগে ২য় বারের মতো আয়োজিত বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো। বাংলাদেশের সবচেয়ে বড় এই আইসিটি অ্যাওয়ার্ডসে এবার ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টি পুরস্কার দেয়া হচ্ছে। আমি গর্বিত এটা জানতে পেরে যে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দল এবার চীনে অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছে। আমাদের দেশকে এ প্রতিযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি বেসিস এর এ উদ্যোগকে সাধুবাদ জানাই ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বেসিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশ থেকে ৩৫টি ক্যাটাগরিতে প্রকল্প বাছাই করে সম্মান প্রদান আমাদের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের জন্যে বিরাট সম্মানের বিষয়। পাশাপাশি বিজয়ীরা আইসিটি অস্কারখ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে যাওয়ার সুযোগ পাচ্ছে। যা নিঃসন্দেহে প্রতিযোগীদের উৎসাহিত করবে।

সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরষ্কার প্রদান করি। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮ এর আহবায়ক ও বেসিস পরিচালক দিদারুল আলম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তরের সচিব শ্যাম সুন্দর শিকদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়