শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারের আদালত প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

এস এম নূর মোহাম্মদ : পুরাতন কেন্দ্রীয় কারাগারের একটি কক্ষকে অস্থায়ী আদালত ঘোষণা করে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ পরিচালনার জারি করা প্রজ্ঞাপন বাতিল করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার খালেদা জিয়ার পক্ষে আইন সচিব বরাবরে এ নোটিশ পাঠান ব্যারিস্টার নওশাদ জমির।

এ বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ প্রজ্ঞাপন আইন ও সংবিধান পরিপন্থি। তাই প্রজ্ঞাপনটি ৮ সেপ্টেম্বরের মধ্যে বাতিলের দাবি জানানো হয়েছে। অন্যথায় সরকারের ওই আদেশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়