শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতে প্রবেশকৃত সাংবাদিকদের ছবি তুলে রাখা হয়েছে

এস এম নূর মোহাম্মদ : পুরাতন কেন্দ্রীয় কারাগারের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি চলাকালে ভেতরে প্রবেশকৃত সাংবাদিকদের ছবি তুলে রেখেছে পুলিশ।

বুধবার কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এ ছবি তোলা হয়। তবে যিনি ছবি তুলেছেন তার পরনে পুলিশের পোষাক ছিলনা। এসময় একজন পুলিশ সদস্য ভেতরে প্রবেশকৃত সাংবাদিকদের নাম এবং প্রতিষ্ঠানের তালিকাও লিখে রাখেন। কোন সাংবাদিককে মোবাইল নিয়েও ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিকে অন্যান্য সময় নাম ও প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ এবং মোবাইল নিয়ে আদালতের ভেতরে প্রবেশ করতে দিলেও এবারই প্রথম ছবি তুলে রাখার ঘটনা ঘটলো। বিষয়টি নিয়ে সাংবাদিকদেরও কানা-ঘুষা করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়