শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৬ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আওয়ামী শাসন স্বৈরাচারকেও হার মানিয়েছে’

সাব্বির আহমেদ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর মিরপুর থানার যুগ্ম আহবায়ক নুরনবী মোকতারকে মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করছে পুলিশ। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক গাজী রেজওয়ান হোসেন রিয়াজ এবং নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদত সায়েম ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানকে পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বুধবার এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, আওয়ামী সরকারের বর্তমান শাসনামল পৃথিবীর যেকোন স্বৈরাচারীর নিষ্ঠুরতার ইতিহাসকেও হার মানিয়েছে। কেবলমাত্র বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার কিংবা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়ে অমানুসিক নির্যাতন করা হচ্ছে। দলীয় সন্ত্রাসীদের দিয়ে সারাদেশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর মহাযজ্ঞে লিপ্ত হয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।

নেতৃদ্বয় অবিলম্বে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট ও অসৎ উদ্দেশ্য-প্রণোদিত মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়