শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১২ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেকাব পরার কারণে তুর্কি পর্যটকের জরিমানা

 

ইফ্ফাত আরা: ডেনমার্ক পুলিশ স্টেশনে ভিসা নবায়নের করার কাজে পুলিশ স্টেশন যায় এক তুর্কি মহিলা। সেসময় তিনি বোরকার সঙ্গে সম্পূর্ণ মুখ ঢেকে নেকাব পরে আসেন। নেকাব পরিহিত অবস্থায় প্রবেশের কারণে তার জরিমানা করা হয়েছে বলে ডেনমার্কের পুলিশ জানিয়েছে।

মুখে নেকাব পরার জন্য তুর্কি নারী পর্যটককে ডেনমার্কের মুদ্রায় ১ হাজার ক্রোনার (১৫৫ডলার) জরিমানা করা হয়েছে। পশ্চিম ডেনমার্কের আরহাসের পুলিশ জানিয়েছে, ৪৮ বছর বয়সী ঐ নারী জনসম্মুখে মুখে নেকাব পরা নিয়ে ডেনমার্কের সাম্প্রতিক আইনের ব্যাপারে অবগত ছিলেন না। ‘বোরকা নিষিদ্ধ’ নিয়ে অনেক তর্কের পর এটি নিষিদ্ধ হয়ে যায় ডেনমার্কে। এর পর থেকে ডেনমার্কে বোরকা এবং নেকাব পরিহিত নারী খুবই কম দেখা যায়।

গত মঙ্গলবার পুলিশ জানিয়েছে, জরিমানা পরিশোধ করে এবং মুখের নেকাব তুলে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায় ঐ তুর্কি পর্যটক । এ বিষয় আর কোনো তথ্য পাওয়া যায়নি। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়