শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সদর উপজেলা পর্যায়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় কুশাখালী ইউনিয়ন ও উত্তর জয়পুর ইউনিয়ন মুখোমুখি হন। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় মো. রায়হান ও ১২ মিনিটে ইমাম হোসেনের পা থেকে জালে বল ঢুকিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় কুশাখালীর খেলোয়াড়রা। খেলায় শেষ পর্যন্ত ৪-০ গোলে উত্তর জয়পুর ইউনিয়নকে করে পরাজিত করে কুশাখালী ইউনিয়ন।

এর আগে দেশাত্ববোধক গান, জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা, বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহঃ শাজাহান আলি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা প্রমুখ। এ টুর্ণামেন্টে সদর উপজেলার ২১ টি ইউনিয়নের ২১ টি দল অংশ গ্রহণ করবে।

উদ্বোধনী দিনে ২য় ম্যাচে মুখোমুখি হন চন্দ্রগঞ্জ ইউনিয়ন ও বশিকপুর ইউনিয়ন। এ খেলায় ৩-১ গোলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন জয় লাভ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়