শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৭ সালে তুরস্কে অভিবাসন নিয়েছেন ৪৬০,০০০ জন

ইফ্ফাত আরা: তুরস্কে অভিবাসনের সংখ্যা এ বছর ২২.৪ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটিতে অভিবাসীর সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৩৩৩ জন। তুরস্কের পরিসংখ্যান সংখ্যা তুর্কস্ট্যাট বুধবার এ কথা জানিয়েছে।

২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে অভিবাসী সংখ্যা বেড়েছে ৪২.৫ শতাংশ। এই অভিবাসীদের ভেতর ৫৪ শতাংশ নারী এবং ৪৬ শতাংশ পুরুষ। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে ২০.৪ শতাংশ ইরাকি, আজারবাইজাইনি ৭.৫ শতাংশ. সিরিয়ার ৬.৭ শতাংশ, আফগানি ৪.৬ শতাংশ এবং ৪.৫ শতাংশ চীনা। বয়সের হিসেব অনুযায়ী তুর্কস্ট্যাট আরও জানায়, এদের মধ্যে ২৫-২৯ বছর বয়সী ১৫.৫ শতাংশ, ২০-২৪ বছর বয়সী ১৪.৪ শতাংশ এবং ৩০-৩৪ বছর বয়সী রয়েছে ১২.৩ শতাংশ।

উল্লেখ্য, সারাবিশ্ব থেকে আসা ৪০ লাখেরও কাছাকাছি শরনার্থী তুরস্কে রয়েছে। আনাদলু এজেন্সি

  • সর্বশেষ
  • জনপ্রিয়