শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে বখাটেদের হামলায় ৩ স্কুল খেলোয়াড় আহতের প্রতিবাদে মানববন্ধন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলা ধুলা-২০১৮ এর ফাইনাল খেলা শেষে বাড়ী ফেরার পথে বখাটেদের হামলায় ৩ খেলোয়াড় আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া বাজারে এক ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে ৫ শিক্ষা প্রতিষ্ঠানের সহশ্রাধিক ছাত্র-ছাত্রী।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য একরামুল হক, উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী আনিছা খাতুন ও খালেকুলজামান প্রমুখ।

জানা যায়, গত ১ সেপ্টেম্বর ৩ দিনব্যাপি পার্বতীপুরে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন খেলা ধুলা-২০১৮ শুরু হয় পৌর স্টেডিয়াম মাঠে। ৮ স্কুল ও মাদ্রাসা এ খেলায় অংশ নেয়।

এদিকে, গতকাল মঙ্গলবার পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজ ২-১ গোলে ঝাড়–য়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে সন্ধ্যা ৬টার দিকে ঝাড়-য়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বখাটেদের হামলায় ৩ খেলোয়াড় আহত হয়। আহতরা হলেন, উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র মেহেরাব মাহমুদ (১৫), একই কলেজের ৯ম শ্রেণির ছাত্র রাকিব হোসেন (১৬) ও একই শ্রেণির ছাত্র শুভ আহম্মেদ (১৬)। এদের মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মেহেরাব মাহমুদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়