শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৪ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

রফিকুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দামগাড়ী গ্রামে গত সোমবার রাতে দাম্পত্য কলহের জের ধরে স্বামীর নির্যাতনে সুর্বণা বেগম (২৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনার পর ঘর তালাবদ্ধ করে সুবর্ণার লাশ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও বাড়ীর অন্যান্য লোকজন।

গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসি জানায়, দামগাড়ী গ্রামের সুমন মিয়ার সাথে প্রায় ৪ বছর আগে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুস সোবাহান আলীর মেয়ে সুবর্ণা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবী করে আসছিল সুমন মিয়া। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। একাধিক বার পারিবারিকভাবে শালিস বৈঠকের আয়োজন করে বিষয়টি মিটমাটের চেষ্টা করা হয়। কিন্তু সমাধান হয়নি।

গত সোমবার রাতে স্বামী সুমন মিয়ার সাথে যৌতুক নিয়ে সুবর্ণার ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে সুমন মিয়া লাঠি দিয়ে সুবর্ণাকে বেদম মারপিট করে এবং তার গলা চেপে ধরে এতে সুবর্ণা মারা যায়। অবস্থা বেগতিক দেখে সুমন মিয়া ও পরিবারের লোকজন সুবর্ণার লাশ ঘরে ফেলে রেখে দরজায় তালা লাগিয়ে বাড়ি থেকে গা ঢাকা দেয়।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ওই বাড়ীতে কোন সাড়াশব্দ না পেয়ে সেখানে গিয়ে ঘর তালাবদ্ধ দেখতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রতিবেশীরা গ্রাম পুলিশকে খবর দেয় এবং গ্রাম পুলিশ গোবিন্দগঞ্জ থানাকে এব্যাপারে অবহিত করে। পরে গ্রাম পুলিশ সদস্যরা তালাবদ্ধ দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে সুবর্ণার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, গলাসহ লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক ভাবে এটি একটি হত্যাকান্ড বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়া গেলে মুত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়