শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৫ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঘাটায় ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত

রফিকুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া এলাকায় বুধবার সকালে ভরতখালী-সাঘাটা সড়কে বালুবোঝাই একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছে। নিহতরা হলো- ভরতখালী ইউনিয়নের দক্ষিণ উল্লা ঘোষপাড়া গ্রামের গৌরাঙ্গ ঘোষের ছেলে সজিব চন্দ্র ঘোষ (২২) ও তার মামা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামের সুনীল চন্দ্র ঘোষের ছেলে উত্তম (২৫)।

স্থানীয়রা জানায়, রংপুরের বড় দরগাহ এলাকায় সজিব ও উত্তম সকালে গাইবান্ধা দিয়ে দক্ষিণ উল্লা গ্রামে বাড়ী ফেরার পথে চিথুলিয়া এলাকায় পৌঁছিলে গাইবান্ধাগামি বালুবোঝাই একটি ট্রাক্টর ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাগ্নে সজিব চন্দ্র ঘোষ ও মামা উত্তম মারা যায়। এসময় ট্রাক্টর চালক ও তার সহকারিরা পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়