শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৮ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় জেলা পুলিশের ফ্রি মেডিকেল ক্যাম্প

রফিকুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধা জেলা পুলিশ এর ব্যবস্থাপনায় গতকাল বুধবার গাইবান্ধা পুলিশ লাইন্সে দুস্থ রোগীদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন গাইবান্ধা সির্ভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস শাকুর। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কনসালন্টেন ডাঃ মোঃ মিজানুর রহমান।

এছাড়াও গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালেরও অনেক চিকিৎসক এই মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসাসেবায় অংশ নেন। এসময় পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার উপস্থিত ছিলেন। এই মেডিকেল ক্যাম্পে ১ লাখ টাকার ফ্রি ওষুধ বিতরণসহ সকল রোগীকে সবধরণের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়