শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১০ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ করলে ৫ বছরের জেল-জরিমানা

সাইদুর রহমান: সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর দেশটির সকল নাগরিককে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপ করতে নিষেধ করেছে। নির্দেশ অমান্য করলে তাকে পাঁচ বছরের জেল এবং তিন মিলিয়ন রিয়াল (আট লাখ মার্কিন ডলার) জরিমানা দিতে হবে।

মঙ্গলবার রাতে প্রসিকিউটর টুইটার অ্যাকাউন্টে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা কোনো প্রযুক্তি ব্যবহার করে উস্কানিমূলক কিংবা ব্যঙ্গ করে কিছু তৈরি, অথবা পাঠালে একে তথ্য-অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে।

প্রসঙ্গত, ইতিপূর্বে সৌদি আরবের ইন্টারনেট সর্ম্পকিত আইনের ব্যাপক সমালোচনা করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। বিশেষত টুইটারে বিভিন্ন টুইটের কারণে অনেক সামাজিক কর্মীকে আটক করা হয়েছে। সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়