শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কাশ্মীরে শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, সৎভাই আটক

 

ইফ্ফাত আরা: ভারতের কাশ্মীরে ৯ বছর বয়সী এক শিশুকে গণ ধর্ষণ করে হত্যা করা হয়েছে। শিশুটির সৎ ভাই তার বন্ধুদের নিয়ে এই ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির সৎমা তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির কাছের এক জঙ্গলে ফেলে দিয়ে আসে। পঁচে যাওয়া লাশটি রোববার রাতে জঙ্গলে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে শিশুটির বাবা, সৎমা ও ভাইকে।

বারামুল্লার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মির ইমতিয়াজ হুসেইন বলেন, ‘লাশ পাবার পরপরই আমরা তাৎক্ষণিক তদন্ত শুরু করি। একটি বিশেষ দল নিয়োজিত করা হয় তদন্তের জন্য। মামলার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে শিশুটির সৎমাকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশের জবানবন্দীতে সৎমা জানিয়েছে, শিশুটি তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর কন্যা। তার স্বামী এখন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সময় বেশি কাটায় এবং সব সন্তানদের মধ্যে এই শিশুটিকে বেশি ¯েœহ করতো। সেকারণে তিনি শিশুটিকে ডেকে জঙ্গলে নিয়ে যান এবং শিশুটির ১৪ বছর বয়সী সৎভাই ও তার বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়ে এরপর তাকে হত্যা করেন।

শিশুটির মৃতদেহ জঙ্গলে ফেলার আগে চোখ উপড়ে দিয়ে শরীর ব্যাটারির এসিডে পোড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও হত্যার আগে শিশুটির মাথায় কুড়াল দিয়ে আঘাত করে সৎভাই। কুড়ালটি উদ্ধার করা হয়েছে। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়