শিরোনাম
◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ◈ ইরানের অবস্থান নিয়ে বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের, ‘শান্তি আলোচনা’ বিতর্কে নতুন মোড় (ভিডিও) ◈ জাতীয় পরিচয়পত্র জালিয়াতি রোধে ভোটার নিবন্ধনে আসছে নতুন নিয়ম, যেসব তথ্য লাগবে ◈ খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব‌্যাং‌কের, এই সুবিধা কারা পাবে?   ◈ ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক মেক্সিকো ◈ বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ যুক্তরা‌স্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা  ◈ শুক্রবার ঢাকায় শুরু হ‌চ্ছে আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ  

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১২ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যামিসবুরির দম্পতির ওপর নোভিচক প্রয়োগ করা হয়েছিল: ওপিসিডব্লিউ

আব্দুর রাজ্জাক: সাবেক রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই একই অস্ত্র ইংল্যান্ডের হুইসলশায়ারে অ্যামিসবুরিতে ব্যবহার করা হয়েছিল। অ্যামিসবুরিতে গত জুনে ব্রিটিশ দম্পতির ওপরও নোভিচক নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল বলে নিশ্চিত করেছে ‘দ্য অরগানাইজেশন ফর দ্য প্রিভেন্টেশন অফ ক্যামিকেল ওয়েপন’ (ওপিসিডব্লিউ)।

এবছরই মার্চে হুইসলশায়ারের স্যালিবুরিতেই সের্গেই ও ইউলিয়া স্ক্রিপালের ওপর নার্ভ এজেন্ট হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে রুশ সরকারি সংবাদ সংস্থা ‘স্পুটনিক নিউজ’।

ওপিসিডব্লিউ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, দীর্ঘ পর্যবেক্ষণ ও আক্রান্ত দম্পতি ৪৫ বছর বয়সী রৌলি ও ৪৪ বছর বয়সী স্টারগেস এর ওপর পরীক্ষা চালিয়ে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির এ প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।

উল্লেখ্য, নার্ভ এজেন্ট নোভিচক এক ধরনের প্রাণঘাতি রাসায়নিক অস্ত্র। তাই রুশ সরকারের বিরুদ্ধে ডাবল এজেন্ট ও তার মেয়ের ওপর হামলার অভিযোগে মস্কোর কূটনৈতিককেও বহিষ্কার করেছিল ব্রিটিশ সরকার। যদিও রাশিয়া বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে। আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়