শিরোনাম
◈ আজ থেকে বাংলা কিউআরের বাধ্যতামূলক ব্যবহার, সহজ হবে ডিজিটাল লেনদেন ◈ ভূমিকম্পের বড় ঝুঁকিতে ঢাকার ৬০ শতাংশ এলাকা ◈ প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল বাজেট-পরবর্তী নৈশভোজ, সাশ্রয় ৫০ লাখ টাকা ◈ অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার বিষয়ে গ্রাহকদের বিশেষ বার্তা দিলো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ ভারতীয় ভিসা আবেদনে সুখবর, অ্যাপয়েন্টমেন্ট স্লটের ঝামেলা থাকছে না; ১ জুলাই থেকে কার্যকর ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাপেলের পর অ্যামাজন এখন ট্রিলিয়ন ডলার কোম্পানি

রাশিদ রিয়াজ: এ্যাপেলের পর দ্বিতীয় বৃহত্তম মার্কিন কোম্পানি হিসেবে অ্যামাজনের সম্পদ বা স্টক মার্কেট ভ্যালু ১ট্রিলিয়ন ছাড়িয়েছে। অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে অ্যামাজন সারাবিশ্বে নজর কেড়েছে। এক মাস আগে মার্কিন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল’এর সম্পদ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। জেফ বেজস যিনি বর্তমানে বিশ্বের শীর্ষ ধনাঢ্য ব্যক্তি, তিনি ১৯৯৪ সালে অ্যামাজন প্রতিষ্ঠা করেন। অনলাইনে বই বিক্রি দিয়ে যাত্রা শুরু করে অ্যামাজন। এরপর তার ব্যবসা পরিধি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অ্যামাজন বিনিয়োগ করছে, ওয়ালমার্টের মত প্রতিষ্ঠান তার প্রধান প্রতিদ্বন্দ্বী। ব্লুমবার্গ

এছাড়া খাবারের ব্যবসা, চলচ্চিত্র, টেলিভিশন শো সহ বিভিন্ন ব্যবসা রয়েছে অ্যামাজনের। এর লোকবল হচ্ছে ৫ লাখ ৭৫ হাজার। সর্বশেষ প্রান্তিকে অ্যামাজন লাভ করেছে আড়াই’শ কোটি মার্কিন ডলার। যা গত বছরের তুলনা ১২ গুণ বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়