শিরোনাম
◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আনকাট’ সেন্সর পেল ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’

আবু সুফিয়ান রতন: ইদ্রিস হায়দার পরিচালিত ছবি ‘নীল ফড়িং’ ‘আনকাট’ সেন্সর পেয়েছে। সোমবার ছবিটি সেন্সরে প্রদর্শনের পর মুক্তি অনুমতি পায়।

সেন্সর বোর্ডের সচিব আলী সরকার খবরটি নিশ্চিত করে বলেন, দুই সপ্তাহ আগে সেন্সরে ‘নীল ফড়িং’ জমা পড়ে। গতকাল ‘নো অবজেকশন’ ক্যাটাগরিতে সেন্সর দেয়া হয়েছে। ছবিটি দেখে সেন্সর সদস্যরা প্রশংসাও করেছেন।

‘নীল ফড়িং’ প্রযোজনা করেছে নোমান ফিল্মস, প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল্লাহ আল নোমান। ‘নীল ফড়িং’ ছবিতে অভিনয় করেছেন আফ্রি, চম্পা, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, শিপন মিত্র, মুকিত জাকারিয়া প্রমুখ।

‘নীল ফড়িং’ নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত আফ্রি। একটি ওয়েব সিরিজের শুটিং-এ তিনি এখন আছেন ভারতে। সেখান থেকে আফ্রি বলেন, ফাইনালি ‘নীল ফড়িং’ সেন্সর থেকে মুক্তি অনুমতি পেল। খবরটি শুনে আমি ভীষণ খুশি হয়েছে।

তিনি বলেন, এই ছবিতে আমি কাজ করেছিলাম শুধুমাত্র গল্পের কারণে। এর আগে কয়েকটি ছবিতে কাজ করেছি। শুটিং এর সময় বুঝলাম প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে না। এদিক থেকে ‘নীল ফড়িং’ একেবারেই আলাদা। খুব যত্ন নিয়ে পুরো কাজ করেছি।

‘নীল ফড়িং’ ছবিতে অবনী চরিত্রে অভিনয় করা আফ্রি জানান, সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘নীল ফড়িং’।

‘নীল ফড়িং’ ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। এর কাহিনি, সংলাপ করছেন নির্মাতা ইদ্রিস হায়দার নিজেই। ইদ্রিস হায়দার এ ছবি নিয়ে খুবই আশাবাদি। ইদ্রিস হায়দার বলেন আমার এ ছবি দেখে মানুষ অনেক কিছু শিখতে পারবে। এটি একটি শিক্ষনীয় মূলক গল্প। তিনি আরও বলেন যে দশক হলে গিয়ে ছবিটি দেখলেই বুঝতে পারবে এ ছবির গল্প কেমন।

‘নীল ফড়িং’ ছবির প্রযোজক আবদুল্লাহ আল নোমান বলেন, শিগগির ছবিটি মুক্তি দেয়া হবে।

  • সর্বশেষ