শিরোনাম
◈ ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ ◈ যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী ◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক ◈ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, কে কত পাবেন? ◈ আগস্টে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১ ◈ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি ◈ বড় পরিবর্তন আসছে সরকারি চাকরিজীবীদের পেনশনে ◈ উপজেলা নির্বাচনে আচরণবিধি জারি, প্রার্থিতা বাতিলের সুযোগ ◈ আমিরাতে ভিসা বাতিল ৪ হাজার বাংলাদেশির, কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা ◈ আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা: দ্য ওয়ালকে শেখ হাসিনা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৮, ১২:৩৯ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৮, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে গাছের পাতা ঝরে না

সাইদুর রহমান : পৃথিবীর সব গাছেরই পাতা ঝরে যায়। কোন গাছের পাতা থাকে না। কিন্তু হাদীসে যে গাছের পাতা পড়ে না তার বিবরণ হাদীসে এসেছে। যদিও তার পাতা বিবর্ণ হয়। যা তার পরিপক্ক হওয়ার আলামত।

হযরত ইবনু উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ গাছের মধ্যে এমন এক গাছ আছে যার পাতা ঝরে পড়ে না এবং তা হল মুসলিমের দৃষ্টান্ত। তোমরা আমাকে বল তো সেটা কোন গাছ? তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল। আর আমরা মনে হতে লাগল যে, তা হল খেজুর গাছ।

আবদুল্লাহ (রা.) বলেন, ‘কিন্তু আমি লজ্জাবোধ করলাম। ’ সাহাবায়ে কিরাম (রাঃ) বললেন, ‘ইয়া রাসুল্লাল্লাহ! আপনই আমাদের তা বলে দিন। ’ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ‘তা হল খেজুর গাছ। ’ আবদুল্লাহ (রা.) বলেন, ‘তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম। ’ তিনি বললেন ‘তুমি তখন তা বলে দিলে অমুক অমুক জিনিস লাভ করার চাইতে আমি বেশী খুশী হতাম। ’ বুখারি , হাদীস নং ১৩৩

  • সর্বশেষ