শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৮, ০৯:৪৫ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৮, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিভির আগেই ইউটিউবে অপূর্বর নাটক

বিনোদন রিপোর্ট: মিমো ও অপূর্বইউটিউবে এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে টিভিতে সম্প্রচার হওয়া নাটকগুলো। টিভি পর্দায় কোনও নাটক প্রচারের পরপরই দর্শকরা এখন নিয়মিত নজর রাখেন ইউটিউবের দিকে। যেখানে তারা নাটকটি উপভোগ করবেন বিজ্ঞাপনবিরতি ছাড়াই।
দর্শকদের সেই আগ্রহের কথা ভেবে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার নতুন কিছু করলো। টিভিতে সম্প্রচারের আগেই ইউটিউবের মাধ্যমে ওয়ার্ল্ড প্রিমিয়ার করলো অপূর্ব অভিনীত একটি বিশেষ নাটক। নাম ‘আকাশ হতে চাই’। এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় মাহফুজ ইসলামের চিত্রনাট্যে বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন হান্নান শাহ।
এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বিপরীতে আছেন দুই অভিনেত্রী লামিয়া মিমো ও সাদিকা স্বর্ণা।
২৮ জুলাই রাতে বিশেষ এই নাটকটি উন্মুক্ত করা হলো সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, প্রেমিক- প্রেমিকাদের ক্ষেত্রে একজন মানুষ কখনও একসঙ্গে দুইজনকে ভালোবাসতে পারে না। আর বাসলেও সেখানে কখনও সুখ-শান্তি থাকে না। প্রেমের বিচারে ভালোবাসা হতে হয় নিখাদ বিশ্বাসের। প্রেমের এমন ত্রিভুজ সমীকরণ উঠে এসেছে অপূর্ব, লামিয়া মিমো ও সাদিকা স্বর্ণার মাধ্যমে। বাংলা ট্রিবিউন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়