শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৯:০০ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ায় ট্যাংক ব্যাটল গেমসে অংশ নিচ্ছে ইরান

তানভীর রিজভী:  রাশিয়ায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক ট্যাংক ব্যাটল গেমসে অংশ নিচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এজন্য বৃহস্পতিবার ট্যাংক এবং সাঁজোয়াযান পাঠিয়েছে তেহরান। আন্তর্জাতিক এ ইভেন্টে ইরানি দলের নেতৃত্ব দেবেন ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজোউল্লাহ জামশিদি।

বিশ্বের ২৩টি দেশ এ ইভেন্টে অংশ নিয়ে তাদের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব দেখাবে। আগামী ২৮ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ট্যাংক ব্যাটল গেমস হচ্ছে সামরিক বাহিনীর একটি ক্রীড়া ইভেন্ট এবং এটি চালু করেছে রাশিয়া। এতে ট্যাংক ক্রুরা ট্রেনিং কমপ্লেক্স ব্যবহার করে থাকেন এবং গেমসে তারা তাদের ট্যাংক চালানোর দক্ষতাসহ নিখুঁত নিশানায় গোলাবর্ষণ এবং ট্যাংক চালানোর মধ্যেই দ্রুত গোলাগুলি বর্ষণের নৈপুণ্য দেখাবেন।

তিনটি পর্যায়ে এ প্রতিযোগিতা শেষ হবে এবং ট্যাংকগুলোকে ছয় থেকে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। প্রথম পর্যায়ে ১,৮০০ মিটার, ১,৭০০ মিটার এবং ১,৫০০ মিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে এন্টি-ট্যাংক মর্টার স্কোয়াড এবং ইফেন্ট্রি ইউনিট গোলাবর্ষণ করবে। এসব লক্ষ্যবস্তু ৬০০ থেকে ৭০০ মিটারের মধ্যে থাকবে।

গেমসের তৃতীয় পর্যায়ে ট্যাংকের ক্রুরা এন্টি-ট্যাংক গান এবং এটিজিএম ইউনিট ১,২০০ মিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে ভারী মেশিনগান ব্যবহার করবে। চূড়ান্ত পর্যায়ে অংশ নেয়া ট্যাংকগুলোকে নানা রকম বাধাবিঘ্ন পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হবে। পার্সটুডে।

  • সর্বশেষ