শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৭ জুলাই, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ২৭ জুলাই, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন প্রতিরক্ষা বিলে নেই ট্রাম্পের মহাকাশ বাহিনীর অনুমোদন

নূর মাজিদ : ২০১৯ সালের জন্য মার্কিন প্রতিরক্ষা বিলে বিশেষ মহাকাশ বাহিনী তৈরির অনুমোদন ও আলাদা বরাদ্দ চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলোর মহাকাশে সামরিক শক্তির আধিপত্য কায়েম বাধাগ্রস্থ করতেই এই বাহিনী গঠন করতে চেয়েছিলেন ট্রাম্প। তবে চলতি সপ্তাহের সোমবার মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতারা ২০১৯ সালের জন্য প্রস্তাবিত ৭১ হাজার ৬০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেটে এই বাহিনী তৈরির প্রস্তাব অনুমোদন করেননি।

প্রতিরক্ষা বাজেট অধিবেশনের পূর্বে ট্রাম্পের নির্দেশানুযায়ি এই বাহিনীর একটি খসরা উপস্থাপন করে প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন। যা হতে পারত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ষষ্ঠ ও নতুনতম শাখা। নেব্রাস্কায় অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত কম্যান্ড সেন্টারকে নতুন এই সার্ভিসের প্রধান কার্যালয় বেছে নেয়া হয়। তবে ট্রাম্প এবং পেন্টাগনের সব আশা ধুলোয় মিশে যায় যখন কংগ্রেসের অধিকাংশ সদস্য নতুন মহাকাশ বাহিনী গঠনের বিরোধিতা করেন। মার্কিন আইন-প্রণেতারা নতুন সার্ভিসের অনুমোদন দেয়ার পরিবর্তে বিমান বাহিনীকেই আরো শক্তিশালী করবার পক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠ মতামত প্রকাশ করেন। ডিফেন্স নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়