শিরোনাম
◈ মার্কিন বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৮, ০৪:১৮ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০১৮, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক অর্জন

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথমবারের মতো স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আহমেদ জাওয়াদ চৌধুরী। রোমানিয়ায় অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে তিনি এ পদক অজর্ন করেন। জাওয়াদ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ৪২ নম্বরের পরীক্ষায় সব মিলিয়ে ৩২ পেয়ে স্বর্ণপদক জিতেছেন তিনি। এর আগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল রুপা জয়। সর্বশেষ ২০১৭ অলিম্পিয়াডে ২৩ পয়েন্ট নিয়ে রুপা জিতেছিলেন জাওয়াদ।

রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে অনুষ্ঠিত ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক ছাড়াও তিনটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। ব্রোঞ্জ পদকজয়ীরা হলেন তাহনিক নূর সামিন (২৩), জয়দীপ সাহা (১৯) ও তামজিদ মুর্শেদ রুবাব (১৮)। এ ছাড়া ছয় সদস্যের দলের বাকি দুই সদস্য রাহুল সাহা ও সৌমিত্র দাস সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন। এবারের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের অবস্থান ৪১তম। পাশের দুই দেশ ভারত ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে ২৮ ও ৮০তম। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ