শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কৌশল, কতটা প্রস্তুত বাংলাদেশ? ◈ অতিরিক্ত সময়ের গোলে স্পেনের জয়, বিশ্বকাপ থেকে বিদায় পর্তুগালের ◈ প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বইসহ ৩ বই রাখার নির্দেশ বাতিল ◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৮, ০৯:২৫ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৮, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ক্ষমতায় এলে দেশ সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত হবে : ওবায়দুল কাদের

সজিব খান: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  একদিনের জন্যও বিএনপি ক্ষমতায় এলে দেশ সন্ত্রাসের লীলাভূমিতে পরিণত হবে।

বুধবার দুপুরে গুলশানের একটি অভিজাত হোটেলে আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই এর উদ্যোগে নারী নেতৃত্বের ওপর এক সেমিনারে যোগ দিয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা যদি একদিনের জন্য বিএনপির হাতে ক্ষমতা ছেড়ে দিই, তবে বাংলাদেশ রসাতলে যাবে। একদিনেই দেশে রক্তের নদী বয়ে যাবে, পুরনো হাওয়া ভবন পুরনো খাওয়া ভবনে রূপান্তর হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আসুন, জনপ্রিয়তা যাচাই হবে। জনগণ আমাদের ভোট না দিলে আমরা তো সরকারে আসতে পারবো না। কাজেই জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নিতে পারেন। গাজীপুরে শিক্ষা হয়নি, খুলনায়ও শিক্ষা হয়নি, আর কত শিক্ষা চান?

তিনি আরো বলেন, আপনারা বলছেন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবেন না। আপনাদের তো (বিএনপি) কথার সঙ্গে কাজের মিল নেই।  অক্টোবরে তফসিল ঘোষণা হবে, দেখা যাবে তাকে (খালেদা জিয়া) ছাড়া নির্বাচনে যান কিনা। এছাড়া আপনারা অভিযোগ করেন ইসি সচিব আওয়ামী লীগের অফিসে যান। আমি চ্যালেঞ্জ করছি, ইলেকশন কমিশন সচিব কোনো দিনও আওয়ামী লীগ অফিসে যাননি। খবর: বাংলা নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়