শিরোনাম
◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি ◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০৪:০৪ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর সিটি নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ

হ্যাপী আক্তার : আর মাত্র এক দিন বাকি গাজীপুর সিটি নির্বাচনের।আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে প্রচারে নামছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। অন্যদিকে টঙ্গীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর প্রচারে নামছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর প্রচারে নামছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। গাজীপুর সিটি নির্বাচনের ভোট মঙ্গলবার। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর গত সোমবার থেকে নির্বাচনি প্রচার শুরু হয় গাজীপুরে। প্রচারে যোগ দিচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারাও। শনিবার প্রচারে নেমে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জানান বিএনপি প্রার্থী। এদিকে মেয়র নির্বাচিত হলে যানজটমুক্ত নগরী গড়ার আশ্বাস দেন আওয়ামী লীগ প্রার্থী।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রস্তুতি হিসেবে এরইমধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। নির্বাচনি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী। ৫৭টি ওয়ার্ডে মোতায়েন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ হাজার সদস্য। এছাড়া প্রতিটি ওয়ার্ডে থাকবে একটি করে ভ্রাম্যমাণ আদালত। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

 

 

  • সর্বশেষ