শিরোনাম
◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট

প্রকাশিত : ২৪ জুন, ২০১৮, ০১:৩১ রাত
আপডেট : ২৪ জুন, ২০১৮, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউর গাড়ির ওপর ২০% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র

মাহাদী আহমেদ : যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইউরোপিয় গাড়ির ওপর ২০% শুল্ক আরোপের হুমকি প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে তিনি ইউরোপিয় গাড়ি নির্মাণকারী দেশসমূহ্কে উদ্দেশ্য করে এ হুমকি প্রদান করেন।

টুইটটিতে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাণ সমূহের ওপর অনেক দিন ধরেই ইউরোপিয় দেশগুলো শুল্কারোপ করে আসছে যা দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এ শুল্ক ও বাণিজ্যিক প্রতিবন্ধকতাসমূহ যদি দূর করা না হয়, তবে যুক্তরাষ্ট্র আমদানিকৃত ইউরোপিয় মোটর গাড়ির ওপর ২০ শতাংশ শুল্কারোপ করবে।’

শুক্রবার ট্রাম্পের এ টুইটের পর ইউরোপিয় গাড়ির শেয়ারের ১ শতাংশ দর পতন হয়েছে। এর মধ্যে জার্মান বিশ্বখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠাণ বিএমডব্লিউ’র সূচক কমেছে ২ শতাংশ, ভক্সওয়াগনের কমেছে ১.১ শতাংশ ও ডেইমলারের কমেছে ১.৪ শতাংশ। ফিন্যান্সিয়াল টাইমস

  • সর্বশেষ