শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ জুন, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ২৩ জুন, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাপে শেয়ার বিক্রি, চীনের পুঁজি বাজারে ৬৮ বিলিয়ন ডলারের ঝুঁকি

রাশিদ রিয়াজ : চীনের শেয়ারবাজারে ৩ বছর পর চাপে শেয়ার বিক্রি করে নগদ সংগ্রহের কৌশল হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে বাজার বিশ্লেষক সংস্থা ইউবিএস গ্রুপ। চীনা শেয়ার বাজারের আর্থিক পরিধি ৭৭০ বিলিয়ন ডলার হলেও এর অন্তত ১২ ভাগ শেয়ার চাপে বিক্রি করে ধস ঠেকানো ছাড়াও তহবিল ও ঋণ হিসেবে সরবরাহ করার যে প্রচেষ্টা চলছে তা দেশটির শেয়ার বাজারের জন্যে হুমকি স্বরুপ। ৬৮ বিলিয়ন ডলারের শেয়ারপত্র বিক্রি করলে তা বাজারের জন্যে বরং ক্ষতি বয়ে আনতে পারে। চায়না সিকিউরিটিস ও ব্লুমবার্গের তথ্য বিশ্লেষণ করেই চীনা শেয়ারবাজার নিয়ে এধরনের আশঙ্কা করা হচ্ছে।

চীনের জনপ্রিয় কোম্পানির উদ্যোক্তাদের প্রবলভাবেই নগদ তহবিল প্রয়োজন। এমনকি চীনা শেয়াবাজারের শীর্ষ শেয়ারহোল্ডারদেরও তহবিলের চাহিদা তৈরি হয়েছে। কিন্তু এধরনের চাহিদার যোগান দিতে যেয়ে ২০১৫ সালের পর দেশটির শেয়ারবাজারকে ফের বড় ধরনের ধকল সইতে হতে পারে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। গত মাসে অন্তত ৩৭টি চীনা কোম্পানি তাদের শেয়ারপত্র বিক্রি করে নগদ সংগ্রহের চেষ্টা শুরু করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়