শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার

প্রকাশিত : ১৪ জুন, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় দুই নারী নিহত, আহত ৩

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় রিক্সা আরোহী দুই নারী নিহত ও আরো তিনজন আহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক কিছু সময়ের জন্য অবরোধ করে রাখে। দুপুর সাড়ে ১২ টায় এ ঘটনা ঘটে।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানায়, মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে সংযোগ সড়ক থেকে একটি রিক্সা মহাসড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান রিক্সাটিকে চাপা দেয়। এতে রিক্সা আরোহী দুই নারী নিহত হয়। আহত হয় পিকআপ ভ্যানের চালকসহ তিনজন।

এ ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়কের উভয় পাশে গাছের গুড়ি ফেলে প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে জেলা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে জনতাকে ছত্রভঙ্গ করে দিয়ে সড়ক থেকে গাছের গুড়ি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ লাশ ও গাড়ীটি উদ্ধার করেছে। বিকেল সোয়া তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

  • সর্বশেষ