শিরোনাম
◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ১২:৩৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৮, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক গৃহবধূ একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন। ওই গৃহবধূর নাম পিয়ারা বেগম (৩৪)।

এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের গ্রামীণ জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারিতে ওই চার শিশুর জন্ম হয়। জন্ম নেয়া শিশুদের মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে রয়েছে। খবর পেয়ে অনেকেই হাসপাতালে ভীড় জমাচ্ছেন শিশুদের এক নজর দেখার জন্য।

পিয়ারা বেগম পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মো. হোসেন মিয়ার স্ত্রী। বুধবার ভোরে প্রসব ব্যাথা নিয়ে গ্রামীণ জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। গ্রামীণ জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ সামী ত্বা-হা কবীর (মীম) বলেন, নরমাল ডেলিভারির মাধ্যমে শিশুগুলো ভূমিষ্ঠ হয়েছে। মা ও নবজাতকরা সুস্থ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়