শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হুজুর মাথায় টুপি পরেছেন ভাল, কিন্তু …

ডেস্ক রিপোর্ট  : হুজুর মাথায় টুপি পরেছেন- সংসদ ভবনের সামনের মানিক মিয়া এবিনিউয়ের রাস্তায় যাচ্ছিলেন মধ্যবয়সি এক মটরসাইকেল চালক। মাথায় হেলমেট ছিলনা, ঠিক সে সময়েই ওই রাস্তায় যাচ্ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গাড়িটি।

হঠাৎ গাড়ি থেকে নেমে পড়লেন মন্ত্রী। নেমেই ডাকলেন হেলমেট ছাড়া ওই মটর সাইকেল চালককে। মটরসাইকেল চালককে উদ্দেশ্য করে বললেন, ‘এই হুজুর আপনাকে তো দেখে ঈমান আমনেওয়ালা মনে হচ্ছে। মাথায় টুপিও দেখতেছি, কিন্তু আপনি মোটরসাইকেল চালাচ্ছেন…মাথায় হেলমেট পরেননি কেন?

মন্ত্রীর প্রশ্নে দিশেহারা মটরসাইকেল চালক বললেন, ‘স্যার হেলমেট আছে তো!’

এমন উত্তরে হেসে ফেলেন মন্ত্রী। বলেন, আপনি মরলে আমার কি হবে! ক্ষতি যা হবার তো আপনার পরিবারের। হেলমেট আছে কিন্তু মাথায় দিবেন না এটা ঠিক নয়। মাথায় দিন। নিরাপদে চলাচল করুন।

এভাবেই মটরসাইকেল চালকদের আটকে প্রশ্ন করে সচেতন করেন মন্ত্রী। এসময় মন্ত্রী বিআরটিএ কর্তৃক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

মন্ত্রী এসময় সাংবাদিকদের আরো জানান, আজ দুপুর পর্যন্ত ৪৮টি মামলা হয়েছে। ৭৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিআরটিএ কর্তৃক পরিচালিত দুটি ভ্রাম্যমান আদালত।

এর মধ্যে ২১টি মামলা মোটরসাইকেলের বিরুদ্ধে। আর ১ মে থেকে ২৩ মে পর্যন্ত ৩১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৬৪ চালককে কারাদণ্ড, ২৭ দালালকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ২৩টি গাড়ি ডাম্পিং ও ৫২টি জব্দ করা হয়েছে। জাগো নিউজ

  • সর্বশেষ