শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৮, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে ৩৭ জন গ্রেফতার

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে জেলার ২জন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার ৯ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে শুধুমাত্র কুড়িগ্রাম সদর উপজেলা থেক ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এদের মধ্যে যতিনের হাটের মো. নুরনবী মিয়া ও জেলা শহরের আবুল হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় ৬টি করে মামলা রয়েছে।

অভিযানের সময় ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও হিরোইন উদ্ধার করা হয়। এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. মাহফুজার রহমান জানান, আমি কুড়িগ্রাম সদর থানায় যোগদান করেই মাদক বিরোধী অভিযান শুরু করেছি।

বুধবার রাতে অভিযান চালিয়ে নুরনবী মিয়া ও আবুল হোসেন নামে দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মাদক এবং জুয়া জিরো টলারেন্সে নামিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে। সদর থানায় মাদক ও জুয়া নির্মুল করতে আমি সাংবাদিক ও জনসাধারণের সহযোগীতা কামনা করছি।
এদিকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ