শিরোনাম
◈ পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা ◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, ওসিসহ আহত ৬

মনজুর আহমেদ অনিক ,নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সেলিম ওরফে ফেন্সি সেলিম পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়।

আহতরা হলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, ওসি (অপারেশন) আজিজুল হক,এসআই ইব্রাহিম পাটোয়ারি, কন্সটেবল সাইদুল ও জাহাঙ্গীর। আহতদের নারায়ণগঞ্জে ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪ টায় নাসিক ৩নং ওয়ার্ড দক্ষিণ নিমাইকাশারী ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম সিদ্ধিরগঞ্জ নিমাইকাশারী বাঘমারা এলাকার আবুল কাশেমের ছেলে। তার বাবা-মা দু’জনেই মাদক ব্যবসার সাথে জড়িত। নিহত সেলিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে বন্দুক, চাকু, ফেনসিডিল ও ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সি সেলিমকে মাদক আস্তানায় হানা দিলে সে ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্তে পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই সেলিম নিহত হয় এবং পুলিশের ছয়জন সদস্য আহত হয়। এর আগেও এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছিল এই ফেন্সি সেলিম। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়