শিরোনাম
◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা! ◈ মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, ট্রাম্প বলছেন ‘যুদ্ধ বেশিদিন চলবে না’ ◈ অনিশ্চয়তায় বিজয়ের সরকার গঠন: তামিলনাড়ুতে পুনর্নির্বাচনের দাবি জোহো প্রতিষ্ঠাতা ভেম্বুর ◈ বিপুল অ‌ঙ্কের বকেয়া আদায়ে ফ্রাঞ্চাইজি‌দের আইনি নো‌টিস পাঠা‌লো পিসিবি ◈ পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তার ওপর বিশেষ গুরুত্ব, কী আছে মহাপরিকল্পনায় ◈ কোথায় হবে আইপিএলের ফাইনাল? সিদ্ধান্তহীনতায় বি‌সি‌সিআই ◈ দেশের ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান (ভিডিও) ◈ জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের ◈ নিজের সহকারীর হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

প্রকাশিত : ০৫ মে, ২০১৮, ০৭:২৯ সকাল
আপডেট : ০৫ মে, ২০১৮, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রুনাল ঝড়ে মুম্বাইয়ের সহজ জয়

শিমুল : পেন্ডুলামের মতো দুলছিলো ম্যাচের ভাগ্য। কখনও পাঞ্জাবের দিকে আবার কখনও মুম্বাইয়ের দিকে। ১৭৫ রানের লক্ষে খেলতে নামা মুম্বাইকে ৪২ বলে ৫৭ রানের দাপুটে ইনিংস খেলে বেশ শক্ত একটি ভিত গড়ে দিয়েছিলেন সুর্যকুমার।

বাকিদের কাজ ছিল শুধুমাত্র রানরেটের হিসাবটি মাথায় রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া। সেই কাজটি করতে গিয়ে ইশান কিশান ও হার্দিক পান্ডিয়া যেভাবে ব্যাট চালাচ্ছিলেন তাতে মনে হচ্ছিল মুম্বাইয়ের স্বস্তির জয় আর দুরের বাতিঘর নয়।

কিন্তু ১২ দশমিক ৬ ওভারে ১৯ বল খেলে ব্যক্তিগত ২৫ রানে মুজিব-উর রহমানের বলে ইশান ও তার দুই ওভার পরে ১৩ বলে ২৩ রানের মৃদু ঝড়ো ইন্সি খেলে যখন হার্দিক ফিরলেন তখন রোহিতদের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ১২০ রান। কিছুটা চাপে তখন মুম্বাই।

২৬ বলে প্রয়োজন ছিল ৫৬ রান। সেই চাপ সরিয়ে জয়ের বন্দরের পৌঁছানোর কাজটি সহজেই করে ফেললেন অধিনায়ক রোহিত শর্মা ও ক্রুনাল পান্ডিয়া। শর্মা ১৫ বলে ২৪ ক্রুনাল ১২ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলে দিলেন। তাতে কাজও হলো বিস্তর।

এক ওভার বাকি থাকতেই ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান এলো। ৬ উইকেটের স্বস্তির জয় পেল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা মুম্বাই।

তার মানে এই না যে, এই জয়েই তারা শেষ চারের টিকিট পেলো। সেটা করতে হলে তাদের বাকি ৫ ম্যাচেই জিততে হবে এবং অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।

শুক্রবার (৪ মে) ইন্দোরে টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইলের ৪০ বলে ৫০, মারকুইস স্টোইনিসের ১৫ বলে ২৯ ও লোকেস রাহুলের ২০ বলে ২৪ রানে ৬ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব।

মুম্বাইয়ের হয়ে বল হাতে বেন কাটিং, মায়ান কারকানদে, হারদিক পান্ডিয়া, মিচেল ম্যাকলেনাঘান ও জস‌প্রিত বুমরাহ ১টি করে উইকেট নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়