শিরোনাম
◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেল ও মায়োরালের গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক : গ্যারেথ বেল ও বোর্হা মায়োরালের গোলে শনিবার রাতে ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগের ম্যাচের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো, ইস্কো ও মার্সেলোসহ নিয়মিত একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে বাদ দিয়ে এদিন দল সাজান কোচ জিনেদিন জিদান।

ম্যাচের ৮ মিনিটে গ্যারেথ বেলের পায়ের ছোঁয়ায় প্রত্যাশিত গোলের দেখা পায় মাদ্রিদ। ৩৬তম মিনিটে লেগানেস ফরোয়ার্ড নুরদিন আমরাবাতের শট ক্রসবারে লাগগে কপাল পেড়ে লেগানেসের। প্রথমার্ধজুড়ে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেন দলটির খেলোয়াড়রা।

উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি কিক থেকে লেগানেসের একজন খেলোয়াড়ের মাথা ছুঁয়ে বল পেয়ে যান অরক্ষিত রিয়ালের মাঝমাঠের খেলোয়াড় মায়োরাল। খুব কাছ থেকে জালে বল পাঠানোর সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি তার।

ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান কমায় লেগানেস। আমরাবাতের ক্রস থেকে গোল করেন ডারকো ব্রাসানাক।

বাকি সময়ে কোনো দলই আর গোল করতে না পারায় ২-১ গোলের ব্যবধানে জয় পায় মাদ্রিদ। তবে রেফারি ম্যাচের শেষ বাঁশি বাজালে তার সিদ্ধান্তের বিরোধিতা করে সরাসরি লালকার্ড দেখেন অতিথিদের অধিনায়ক গ্যাব্রিয়েল। সূত্র : বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়