শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেন্টাগনের ৮৯.৪ মিলিয়ন ডলারের ড্রোন প্রকল্প বাতিল

রাশিদ রিয়াজ : খাড়াভাবে উড়তে ও অবতরণ করতে সক্ষম এমন ড্রোন তৈরির একটি প্রকল্প বাতিল করে দিয়েছে পেন্টাগন। ২০১৬ সালে ৮৯.৪ মিলিয়ন ডলারের এ প্রকল্পটি গ্রহণ করা হয়। এবছরই এধরনের ড্রোন উড্ডয়নের কথা ছিল। পরীক্ষামূলক প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। কিন্তু এ প্রকল্পের মুখপাত্র জ্যারেড এ্যাডামস প্রকল্প বাতিলের বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি প্রকল্পটি নিয়ে পর্যালোচনার সময় এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান এর কৌশলগত প্রযুক্তি পরিচালক ফ্রেড কেনেডি। স্পুটনিক

২০১৫ সালে আউরোরা’র প্রধান নির্বাহী কর্মকর্তা জন ল্যাঙ্গফোর্ড বলেছিলেন তার প্রতিষ্ঠান এধরনের একটি প্রকল্প বাস্তবায়নের সুযোগ পেয়ে গর্বিত। এটি বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভবিষ্যত সক্ষমতা বৈপ্লবিক অগ্রগতির পর্যায়ে পৌঁছে যেত। এ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল রোলস-রয়েস নর্থ আমেরিকা ও হানিওয়েল ডিফেন্স এন্ড স্পেস। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের করের ৮৯ মিলিয়ন ডলারের এ প্রকল্প আদতে কোনো কাজে আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়