শিরোনাম
◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর ◈ ‘৫ ম্যাচ ফিক্সিং করে ৩ কোটি নিয়েছি’: আইপিএলে গড়াপেটার অভিযোগ, চেন্নাইয়ের ক্রিকেটারের দিকে সন্দেহের তির ◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমান ইস্যুতে অাড়ালে খুলনা-গাজীপুর সিটি নির্বাচন

অাবুল বাশার নূরু: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ইস্যুতে অনেকটা অাড়ালে পড়ে যাচ্ছে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনী উত্তাপ। তারেক রহমানকে নিয়ে জোর অালোচনা চলছে দেশের গণমাধ্যমগুলোতে। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চলছে কথার লড়াই। যুক্তি পাল্টা যুক্তি।

অাগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটির নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন হলেও দুই সিটির মেয়র প্রার্থীরা লড়ছেন দলীয় প্রতীক নিয়ে। অাগামী জাতীয় সংসদ নির্বাচনের অাগে দুই সিটিতে দলীয় প্রতীকে নির্বাচন অনেক গুরুত্ব রয়েছে দেশের সার্বিক রাজনীতিতে। এই নির্বাচন ক্ষমতার পালাবদলের কোন বিষয় না থাকলেও মেয়র পদে জয় পরাজয় অাওয়ামী লীগ ও বিএনপির জন্য অগ্নী পরীক্ষা।

দুই সিটি নির্বাচনের অানুষ্ঠািনিক প্রচারণা শুরু হয়ে গেছে। মঙ্গলবার সকালে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তবে অাওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা এখনও প্রচারণায় নামেননি। তারেক রহমান ইস্যু নিয়েই পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন তারা। মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন কিনা সে বিষয়টি এখন চূড়ান্ত হয়নি। বর্তমান সরকার অামলে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও রংপুর সিটি করপোরেশন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নিতে পারেননি। বিএনপির মেয়র প্রার্থীর পক্ষ্যে দলটির কেন্দ্রীয় নেতারা প্রচারণা চালিয়েছেন।

অন্যদিকে অাওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যারা মন্ত্রী ও সংসদ সদস্য নন তারাই অংশ নিয়েছেন প্রচারণায়। অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৯ জন কেন্দ্রীয় নেতা তিনদিনের ভারত সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন। খুলনা ও গাজীপুর নির্বাচনে দলটির নেতারা কবে থেকে প্রচারণায় নামবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে বিএনপি দুই সিটি নির্বাচনে প্রচারণা চালানোর জন্য একাধিক টিম গঠন করেছে। অাওয়ামী লীগ এখনও কোন টিম গঠন করেনি।

জানা গেছে পহেলা মের পর দুই সিটি নির্বাচন পরিচালনার জন্য টিম গঠন করে মাঠে নামবে অাওয়ামী লীগ। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় একটি টিম বুধবার গাজীপুর অাওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর অালমের পক্ষ্যে প্রচারণা চালিয়েছেন। যুবলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ প্রচারণায় নামার বিষয়টি চূড়ান্ত করেনি।

তারেক রহমান ইস্যুতে কেবল দুই সিটি নির্বাচনই নয় অাড়ালে চলে গেছে গণপরিবহনের নৈরাজ্য, কোটা সংস্কার অান্দোলন, যানজটসহ নানা বিষয়। তারেক রহমান ইস্যুতে খালেদা জিয়ার বিষয়টিও বিএনপি নেতাদের মূখে অাগের মতো শোনা যাচ্ছে না।

  • সর্বশেষ