শিরোনাম
◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ◈ আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ ২০৪৫ সালের মধ্যে ঢাকায় ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের পরিকল্পনা ◈ বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে আগ্রহী তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি ◈ ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় কর্মী পাবেন সরকারি মাসিক ভাতা ◈ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো থেকে হাসিনার পতন ◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকত্ব না থাকলে তারেক রহমানকে কিভাবে দেশে নিয়ে আসবে?

পাসপোর্ট কোন মানুষের নাগরিত্বকে প্রমাণ করে না। তারেক রহমান লন্ডনে ভ্রমণের জন্যপাসপোর্ট করেছিলেন, সেখানে পাসপোর্টের সাথে নাগরিকত্বের সম্পর্ক কি? প্রধানমন্ত্রীর ছেলে জয়, মেয়ে পুতুল লন্ডনে রয়েছেন। তারাও কি এদেশের নাগরিক না? বাংলাদেশের কোটি কোটি মানুষ রয়েছেন, তাদের কোন পাসপোর্ট নেই। তারাও কি এদেশের নাগরিক না? বর্তমান সরকার রাজনৈতিক স্টানবাজী করছে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। সে কারণে বর্তমান সরকার তাকে হ্যারেস করছে। বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেলে নতুন করে দরখাস্ত করলে নতুন পাসপোর্ট দেয়।

তারেক রহমান লন্ডনে গিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করেন নি। তাহলে বর্তমান সরকার এমন কথা কেন বলছে? আওয়ামী লীগ কখন কি বলছে, সেটি তারা নিজেরাও জানে না। আওয়ামী লীগ এর কঠিন জ্বর উঠেছে, সে জ্বরের ওষুধ খুঁজে পাচ্ছে না বর্তমান সরকার। তাদের মূখ্য ওষুধ হচ্ছে তারেক রহমান। আওয়ামী লীগ এর ইজ্জত বাঁচানোর জন্য বর্তমান সরকার ও তার নেতাকর্মীরা বলছেন, তার নাগরিকত্ব নেই। কিছু দিন আগে সরকার বলেছিলেন, তাকে যে কোন মূল্যে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে। এখন বলতেছে, তার এদেশে কোন নাগরিত্ব নেই। নাগরিকত্ব না থাকলে তাকে কিভাবে দেশে নিয়ে আসবে এবং তাকে কিভাবে সাজা দিবে? একই মুখে কত রকম কথা বলছে আওয়ামী লীগ!

পরিচিতি : সাবেক সংসদ সদস্য, বিএনপি/ মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়