শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:৪৫ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দু’মাসের মাথায় ভাঙলো ইমরানের তৃতীয় বিয়ে

স্পোর্টস ডেস্ক : অনেক আলোচনার জন্ম দিয়েই তৃতীয় বিয়ে করেছিলেন ইমরান খান। আধ্যাত্মিক নেত্রী বুশরা মানেকাকে গত ফেব্রুয়ারিতে সঙ্গিনী বানিয়েছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক। কিন্তু বিয়ের দুই মাস না যেতেই ভাঙতে বসেছে সেই বিয়ে। পাকিস্তানের গণমাধ্যমের খবর, এক মাস ধরেই আলাদা রয়েছেন নবদম্পতি!

দুজনের মধ্যে ফাটল ধরার কারণটা বেশ অদ্ভুত। বুশরার সঙ্গে বিয়ের আগেই নাকি একটি শর্ত দিয়েছিলেন কিংবদন্তী এ অধিনায়ক। শর্তটা য়িল যে, বুশরার পরিবারের কেউই লম্বা সময়ের জন্য ইমরানের বাড়ি ‘বনি গালা’তে থাকবে পারবেন না। কিন্তু ইমরানের স্ত্রী বুশরার ছেলে নাকি অনেক দিন ধরেই বনি গালাতে অবস্থান করছেন। এই ব্যাপারটাই নাকি বেশ খেপিয়ে তুলেছে ইমরানকে।

দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় আপাতত বাবা-মার সঙ্গে আছেন বুশরা। এ ছাড়া ইমরানের বোনেরা, যাঁরা এ বিয়েতে সন্তুষ্ট ছিলেন না, তাঁরাও নাকি এখন বনি গালাতে আছেন। এটা গুঞ্জনের ধোঁয়াটা আরও ঘন করে তুলেছে।

এ ছাড়া ইমরানের পোষা কুকুরগুলোর বনি গালাতে ফেরাটাও নাকি দুজনের মধ্যে ভাঙনের প্রমাণ। কারণ, বিয়ের আগে ধর্মীয় কারণে বাসায় কুকুর রাখা নিষিদ্ধ করে দিয়েছিলেন বুশরা। খবরটা এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়