শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ১০:৪১ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের ধর্মঘট, ক্লাস পরিক্ষা র্বজন

মল্লিক বিশ্বাস,জাবি প্রতিনিধি: সাম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হল প্রশাসনে শিক্ষকদের রদবদল,শিক্ষকদের মধ্যে মার মুখী আচরন, শিক্ষক লাঞ্ছনার বিচার, ভিসি’র অ্যাক্টবিরোধী স্ট্যাটিটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের প্রতিবাদ ও প্রক্টরিয়াল বডির অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ।

বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরনো প্রশাসনিক ভবনের সামনে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এ অবস্থান ধর্মঘট পালন করে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ। ধর্মঘটের কারণে সকালে ভিসি প্রফেসর ড. ফারজানা ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেনি। আন্দোলনরত শিক্ষকেরা ক্লাস পরীক্ষা নেওয়া থেকে বিরত রয়েছেন।

সমাবেশে সংগঠনটির মুখপাত্র দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাদেশ অমান্য করে শিষ্টাচারবহির্ভূত উপায়ে একের পর এক অগণতান্ত্রিক কর্মকান্ড পরিচালনা করছেন।’ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়