শিরোনাম
◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২% ◈ বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল ◈ ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিটে আদেশ মঙ্গলবার ◈ জ্যো‌তি‌কে অ‌ধিনায়ক ক‌রে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন‌্য বাংলা‌দেশ নারী দল ঘোষণা 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৪:০১ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দশ কোটি মানুষেরই পাসপোর্ট নেই, তারা কি বাংলাদেশের নাগরিক নয়?

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যে কথাটা বলেছেন, সে বিষয়ের সাথে আইনের কোনো সম্পর্ক নেই। বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নাই। এদেশের সংবিধানের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, একজন দায়িত্বশীল ব্যক্তির এধরণের বক্তব্য আমরা প্রত্যাশা করিনি। তিনি একজন সরকারের উচুপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি। তার কাছ থেকে এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং অশোভনীয় বক্তব্য জাতি আশা করেনি। তিনি আরো বলেন, একজন ব্যক্তির পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। যারা ট্রাভেলসের ব্যবসা করবেন, বাংলাদেশ থেকে বিদেশে যাবেন, তাদের জন্যে পাসপোর্ট। বাংলাদেশের ষোল কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষেরই পাসপোর্ট নাই।

তাহলে তারা কি বাংলাদেশের নাগরিক নয়? একজন ব্যক্তি নানা কারণে পাসপোর্ট জমা দিতে পারে। যেমন: পাসপোর্ট রিনিউ করা জন্যও জমা দিতে পারে বা অন্যান্য কারণেও জমা দিতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পাসপোর্ট জমা দেয়াটা যদি নাগরিকত্ব বর্জন মিন করে, তাহলে বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে অনেক পিছিয়ে যাবে। বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সম্পর্কে কথা বলতে হলে, একটু ভেবে চিন্তে কথা বলা উচিত। এমন কথা বলা উচিত নয়, যে কথা বললে নিজের মানসম্মান নষ্ট হয় এবং দেশের সম্মানও নষ্ট হয়। ইতিমধ্যে তারেক রহমান আইনি নোটিস পাঠিয়েছেন এবং সে ব্যাপারে তিনি বক্তব্য দিলে বিএনপি পরবর্তী কর্মসুচি দিবে।

পরিচিতি : ভাইস চেয়ারম্যান, বিএনপি/মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়