শিরোনাম
◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৪:৫৪ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-মুস্তাফিজ লড়াই আজ রাতে

স্পোর্টস ডেস্ক : আইপিএলের একাদশ আসরে আজ আবারও মুখোমুখি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট দলের ড্রেসিং রুমে একে অপরের সহযোগী হলেও আজ দুজন দুজনার অমঙ্গল অর্থাৎ হার দেখতে চাইবেন। কারণ এবারের আইপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাত সাড়ে আটটায় মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।

এবারের আসরে ভাগ্যটা একেবারেই সঙ্গে নেই মুম্বাই ইন্ডিয়ান্সের। ৫ ম্যাচের ৪টিতেই শেষ ওভারে হেরেছে রোহিত শর্মার দল। পয়েন্ট টেবিলে তারা আছে ৭ নম্বরে। বল হাতে প্রত্যাশা পূরণে শতভাগ সফল হননি কাটার মাস্টার মুস্তাফিজ। ৫ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তবে বেশ খরুচে বোলিং করেছেন এই টাইগার পেসার। তার ইকোনমি রেট প্রায় ৯।

যদিও আসরে নিজের সফলতম ম্যাচটি মুস্তাফিজ খেলেছেন হায়দরাবাদের বিপক্ষেই। সে ম্যাচে ২৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন দ্য ফিজ। এদিকে, টানা ৩ ম্যাচ জিতে দারুণ শুরু করলেও, পরের দু’ম্যাচেই হেরেছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।

বল হাতে ৭ দশমিক ছয় ছয় ইকোনমিতে এখন পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন সাকিব। তবে, ব্যাট হাতে এখনো জ্বলে উঠতে পারেননি তিনি। ৫ ম্যাচে মোট রান তার ৮৭।

প্রথম পর্বের ম্যাচে, মুস্তাফিজের মুম্বাইকে ১ উইকেটে হারিয়েছিল সাকিব আল হাসানের হায়দরাবাদ। মুম্বাইয়ের করা ৮ উইকেটে ১৪৭ রানের জবাবে ৯ উইকেটে ১৫১ রান করে জয় পেয়েছিল হায়দরাবাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়