শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকা ও সৌদির স্বার্থ রাখতে গিয়ে পাকিস্তান দুর্বল পয়ে পড়েছে: হিনা রব্বানি

ওমর শাহ: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন, বিশ্বের কিছু দেশ পাকিস্তানের মাধ্যমে প্রক্সি যুদ্ধ চালিয়ে দেশটির অপূরণীয় ক্ষতি করছে। আমরা কখনো আমেরিকা কখনো সৌদির স্বার্থ রক্ষায় কাজ করি। যার কারণে পাকিস্তান দুর্বল হয়ে পড়েছে। পাকিস্তানের জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি পাকিস্তানের আফগানিস্তান নীতির কঠোর সমালোচনা করে বলেন, বিশ্বের প্রতিটি দেশ নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা প্রণয়ন করে; কিন্তু পাকিস্তান অনেক সময় আমেরিকা ও সৌদি আরবের স্বার্থকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করে। পাকিস্তানকে কোনো বিদেশি রাষ্ট্র শক্তিশালী করতে পারবে না। পাকিস্তানকে পাকিস্তানই শক্তিশালী করতে হবে।

হিনা রব্বানি খার বলেন, প্রতিটি দেশ নিজের ভৌগলিক অবস্থানকে জাতীয় স্বার্থ রক্ষার কাজে ব্যবহার করলেও ইসলামাবাদ সব সময় ওয়াশিংটন ও রিয়াদের স্বার্থ রক্ষা করার কাজে এই অবস্থানকে ব্যবহার করেছে। পররাষ্ট্রমন্ত্রীকে শুরু থেকে শেষ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীই হওয়া চাই। পররাষ্ট্রমন্ত্রী রাজনীতির সঙ্গে চললে দেশের ক্ষতি হয়ে যাবে। পররাষ্ট্রমন্ত্রী রাজনীতি ও শিয়ালকোঠ নিয়ে সীমাবদ্ধ থাকলে দেশের কোনো উপকারে আসবে না।

এসময় তিনি আরও বলেন, আমরা ধর্মের কোনো উপকার করিনি, ক্ষতিই করে চলেছি। যদি আমাদের ইসলাম মানতে হয় ইসলামের নামকেও উঁচু করতে হবে। আমাদের ধর্ম নিয়ে চলতে হলে কায়েদে আজমকেই অনুসরণ করতে হবে। তিনি পাকিস্তান প্রতিষ্ঠার সময় বলেছিলেন, এদেশ মুসলিমদের জন্য প্রতিষ্ঠা হয়েছে। অথচ আমরা শিয়া, সুন্নী, বেরলভি ও দেওবন্দিদের মাঝে পার্থক্য করে ফেলেছি। সূত্র: পিকেএন, ডেইলি পাকিস্তান

  • সর্বশেষ