শিরোনাম
◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রলীগের যাদের কোটা আছে, তারাই আমাদের বিরুদ্ধে লেগেছে

আমরা তো ছাত্রদের অধিকার নিয়ে কাজ করছি। বাংলাদেশের সাধারণ মানুষসহ সবাই এই আন্দোলনের সাথে কাজ করছে। এবং সারাদেশের মানুষের সমর্থণ আছে আমাদের সাথে। না ছাত্রলীগ, না ছাত্রশিবির, সবাই আমাদের সাথে আছে। লাখ লাখ ছাত্রছাত্রীদের মধ্যে চিহ্নিত করা সম্ভব নয় যে, কে কোন দলের? তবে আস্তে আস্তে এটা একদিন স্পষ্ট হবে। এতে হতাশা প্রকাশের কিছু নেই। সবারই অধিকার আছে তার অধিকার নিয়ে কথা বলার। আমাদের মধ্যে একটা ভুল ধারনা আছে যে, ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে। আসলে পুরো ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে নয়। ছাত্রলীগের যেই ভাইদের কোটা আছে, কেবল তারাই আমাদের বিরুদ্ধে লেগেছে।

এবং এরা প্রমাণ করার চেষ্টা করছে যে, পুরো ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে। এটাই হলো প্রধান সমস্যা। কিন্তু আসলে পুরো ছাত্রলীগ আমাদের বিরুদ্ধে নয়। বড় অংশটি আমাদের পক্ষে। সবচেয়ে বড় কথা হলো ছাত্র অধিকার নিয়ে কথা বলার মতো বাংলাদেশের কোন সংগঠন নেই। এটা বলা যায় যে, বিলুপ্তির পথে এ ধরনের ছাত্রসংগঠন। আমাদের সাথে গোটা বাংলাদেশের ছাত্রসমাজ আছে। এখানে কোন দল নেই, কোন মত নেই। সবার দাবী একটাই, কোটা সংস্কার চাই।

পরিচিতি : যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ/ মতামত গ্রহণ : মো. এনামূল হক এনা /

সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ