শিরোনাম
◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ ◈ ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন ◈ সমুদ্রের পাশে ২০০ হেক্টরের মেগা পার্ক, বদলে যাচ্ছে এথেন্সের পুরোনো বিমানবন্দর ◈ দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? ◈ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখাসহ ৯ দফা দাবিতে গণসমাবেশ

চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি। সকালে রাজধানীর প্রেসক্লাবে গণসমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এ সময় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক প্রশাসন গড়তে কোটার বিকল্প নেই জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মানের দিকে তাকিয়ে হলেও এই কোটা বহাল রাখার কোন বিকল্প নেই। গণসমাবেশে ৩০ শতাংশ কোটা বহাল রেখে তা বাস্তবায়নে কমিশন গঠন, প্রিলিমিনারি থেকেই কোটা কার্যকর, ১৯৭২ থেকে ২০১৮ সাল পর্যন্ত সকল নিয়োগে কোটার শূন্যপদের তালিকা প্রকাশ করে এবছর বিশেষ নিয়োগসহ ৯ দফা দাবি উত্থাপন করা হয়।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কর্তৃক আয়োজিত গণসমাবেশের দাবিসমূহঃ-

জাতির পিতা, বীর মুক্তিযোদ্ধা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অবমাননাকারীদের কঠোর শাস্তি দিতে হবে।

বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ বীর মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন করতে হবে।

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রেখে তা বাস্তবায়নের জন্য কমিশন গঠন এবং প্রিলি থেকেই মুক্তিযোদ্ধা কোটা কার্যকর করতে হবে।

মুক্তিযোদ্ধা কোটায় চলমান সকল নিয়োগ কার্যক্রম অব্যাহত রাখাসহ সকল মন্ত্রণালয় ও বিভাগের শূণ্য পদ সংরক্ষণ করে বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

১৯৭২ থেকে ২০১৮ পর্যন্ত সকল নিয়োগের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার শূণ্য পদের তালিকা প্রকাশ করে ২০১৮ সালেই বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে।

বীর মুক্তিযোদ্ধারা প্রবাসী সরকারের প্রথম সেনাবাহিনী। এ কারণে বী মুক্তিযোদ্ধাদের কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে পেনশন, বোনাস, রেশনসহ সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

রাজাকারের তালিকা প্রণয়নসহ রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে স্বাধীনতা বিরোধীদের সম্পদ বাজেয়াপ্তসহ স্বাধীনতা বিরোধীদের উত্তসুরীদের সকল চাকুরিতে অযোগ্য ঘোষণা করতে হবে এবং জামায়ত শিবিরকে নিষিদ্ধ করতে হবে।

ঢাবি ভিসির বাসভবনসহ দেশব্যাপী সন্ত্রাস পরিচালনাকারী স্বঘোষিত রাজাকারদের কঠোর শাস্তি দিতে হবে

চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সকলের জন্য বয়সসীমা উন্মুক্ত করতে হবে।

উপরোক্ত দাবিসমূহের প্রতি সকল মুক্তিকামী মানুষকে সমর্থন প্রদানের অনুরোধ করেছেন তারা। সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়