শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৫:৪০ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ শুরু বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপ

২০১৬ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছিল বাংলাদেশ। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই আবারও বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ খেলতে নামছে লাল-সবুজের দল। আজ শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠবে এবারের আসরের।

বাংলাদেশসহ ছয় দলের এ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ সঙ্গী পাচ্ছে মালদ্বীপ ও নেপালকে। ‘বি’ গ্রুপের তিন দল উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান। গতবারের মত এবারও শিরোপা ঘরেই রাখার লক্ষ্য বাংলাদেশের। তবে প্রস্তুতি নিয়ে আক্ষেপ আছে স্বাগতিক কোচ আলিপোর আরজির। তারপরও সব প্রতিকূলতা কাঁটিয়ে আবারও চ্যাম্পিয়ন হওয়ার আশা তার।

দলের আশাবাদ ব্যক্ত করে কোচ বলেন, ‘আমরা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাইনি। তারপরও আশা করি, আমরাই শিরোপা জিতবো। উজবেকিস্তানের, তুর্কমেনিস্তানের মত বড় দল আছে এখানে। এরপরও আমরাই জিততে চাই।’

উদ্বোধনী দিনে একটি মাত্র ম্যাচে কোর্টে নামবে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল চারটায়। গ্রুপ পর্বের খেলা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। ২৬ এপ্রিল সেমিফাইনাল এবং ২৭ এপ্রিল ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে আসরের পর্দা উঠবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়