শিরোনাম
◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৩:২৮ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর মুহুরীগন্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনী প্রতিনিধি: ফেনীর মুহুরীগন্জে বাস চাপায় রিয়াজুল হক (২২) ও রনি (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ এপ্রিল)বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুহুরীগন্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনর্চাজ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরিয়াজুলও রনি পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতেন। শুক্রবার বিকালে মটরসাইকেলে চড়ে বিদ্যুৎ সংযোগের কাজে যাওয়ার পথে পিছনের দিক থেকে স্টার লাইনের একটি বাস তাদের মটরসাইকেলটিকে চাপা দেয় । এতে তারা গুরুতর আহত হলে পুলিশ তাদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়