শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৫:৪৮ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার সৌদি নিরাপত্তা কর্মকর্তাকে গুলি করে হত্যা, আহত আরো চার

রাশিদ রিয়াজ : সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশে একটি তল্লাশি চৌকিতে গুলি করে চার নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই তিন কর্মকর্তা মারা যায়। বৃহস্পতিবার এ ঘটনার পর কারা এর সঙ্গে জড়িত সে সম্পর্কে বিস্তারিত কিছু বলতে না পারলেও সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হচ্ছে এ ঘটনায় জড়িতদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে যারা সৌদি নাগরিক।

তবে তদন্তের স্বার্থে আটক দুই ব্যক্তির নাম জানায়নি সৌদি কর্তৃপক্ষ। দুর্বৃত্তদের একজন পালানোর সময় গুলি করে এক সৌদি কর্মকর্তাকে হত্যা করে এবং তার গুলিতেই চারজন আহত হয়। সৌদি মিডিয়া দুর্বৃত্তদের একজন বন্দর মোহাম্মদ আল আল-শাহরি বলে উল্লেখ করেছে। সৌদির আসির প্রদেশ ইয়েমেন সীমান্তের লাগোয়া। ইয়েমেনে সৌদি আগ্রাসন চলছে এবং দেশটিতে এক দুর্ভিক্ষময় পরিস্থিতি বিরাজ করছে। মিডিল ইস্ট আই ডটনেটতবে তদন্তের স্বার্থে আটক দুই ব্যক্তির নাম জানায়নি সৌদি কর্তৃপক্ষ। দুর্বৃত্তদের একজন পালানোর সময় গুলি করে এক সৌদি কর্মকর্তাকে হত্যা করে এবং তার গুলিতেই চারজন আহত হয়। সৌদি মিডিয়া দুর্বৃত্তদের একজন বন্দর মোহাম্মদ আল আল-শাহরি বলে উল্লেখ করেছে। সৌদির আসির প্রদেশ ইয়েমেন সীমান্তের লাগোয়া। ইয়েমেনে সৌদি আগ্রাসন চলছে এবং দেশটিতে এক দুর্ভিক্ষময় পরিস্থিতি বিরাজ করছে।

আল-আরাবিয়া জানাচ্ছে, শাহরির বয়স ৩৪ বছর এবং সে ওই অঞ্চলে সিভিল ডিফেন্স বিভাগে কাজ করত। মাজারাদা ও বারেক এলাকার মাঝখানে তল্লাশি চৌকিতে এ হামলার ঘটনা ঘটে। এর আগে শাহরি এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুই মাস হাসপাতালে ছিল। মিডিল ইস্ট আই ডটনেট

  • সর্বশেষ